1. thpshopbd@gmail.com : admin :
আত্রাই দূমুখা পুনর্নির্মাণ পরিদর্শন - probahonewstv
September 26, 2026, 12:15 am

আত্রাই দূমুখা পুনর্নির্মাণ পরিদর্শন

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 101 Time View
আত্রাই দূমুখা পুনর্নির্মাণ পরিদর্শন

আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার

আত্রাই নদীর দূমুখা স্থান থেকে শাখা নদী কাঁকড়ায় পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত দূমুখা স্থানের আগে ভোলানাথপুর মৌজায় পুনর্নির্মাণের উদ্দেশ্যে এলাকা পরিদর্শন করেছেন মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং শাখা নদী কাঁকড়ায় পানি প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়ভাবে নদী ও জলপ্রবাহ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণের মাধ্যমে শাখা নদী কাঁকড়ায় পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত হলে এলাকার কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-২ আসনে নির্বাচনী উত্তাপ: জয়নাল আবদীন ভিপির পথসভায় যুবদল নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category