1. thpshopbd@gmail.com : admin :
৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক সীমান্তে মেডিকেল ক্যাম্প, ১২০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা - probahonewstv
September 25, 2026, 9:16 pm

৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক সীমান্তে মেডিকেল ক্যাম্প, ১২০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 184 Time View
সীমান্তবর্তী প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ

৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক সীমান্তে মেডিকেল ক্যাম্প, ১২০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ,( বান্দরবান )

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় ৫৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে একটি মানবিক মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। চিকিৎসা বঞ্চিত স্থানীয় পাহাড়ি নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

 ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি’র তত্ত্বাবধানে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত মদক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পেইনের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২০ জনের অধিক স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। ৫৭ বিজিবি সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে অন্যান্য সীমান্তবর্তী বিওপি এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বিজিবি। এসময় উপস্থিত ছিলেন মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বিরসহ দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ পরিবেশে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া ইউনিয়ন ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি মশিউর রহমান বিপ্লব

Please Share This Post in Your Social Media

More News Of This Category