1. thpshopbd@gmail.com : admin :
১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - probahonewstv
September 21, 2026, 7:27 am

১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মোহাম্মদ ছানাউল্লাহ,এভিয়েশন করেসপন্ডেন্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর
  • Update Time : Friday, January 9, 2026
  • 205 Time View
১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৯ জানুয়ারি থেকে সপ্তাহে দুই দিন ফ্লাইট, বাড়বে বাণিজ্য ও যাত্রী চলাচল

মোহাম্মদ ছানাউল্লাহ,এভিয়েশন করেসপন্ডেন্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। প্রাপ্ত সূচি অনুযায়ী, ঢাকা থেকে করাচিগামী ফ্লাইট রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পর্যটন এবং পারিবারিক যোগাযোগে নতুন গতি আসবে। এতদিন যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট হয়ে করাচি যেতে হতো, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দিত। এভিয়েশন সূত্র জানায়, পাকিস্তান কর্তৃপক্ষ ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে এবং করাচি বিমানবন্দরে প্রয়োজনীয় স্লট বরাদ্দ করেছে। এই উদ্যোগকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। বিমান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই রুট যাত্রীদের কাছে ব্যাপক সাড়া ফেলবে এবং আঞ্চলিক বিমান চলাচলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সেনা জোনের প্রস্তুতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category