1. thpshopbd@gmail.com : admin :
সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সঙ্গে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ - probahonewstv
June 14, 2026, 2:31 pm

সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সঙ্গে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 28, 2025
  • 134 Time View
সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সঙ্গে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলা জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু নাছেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং আইনানুগ সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু নাছের বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি ভোটকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরের অংশীজনদের সঙ্গে ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুযায়ী নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামরুল ইসলাম বলেন, পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ সেলিম উল্লাহ, সাবেক শিবির নেতা মোঃ আজিজ, সোনাইছড়ি জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু সুফিয়ান, সেক্রেটারি মাস্টার জুবাইরসহ উপজেলা ছাত্রশিবিরের প্রতিনিধিরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category