1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ায় রিতা’র প্রচারণা তুঙ্গে - probahonewstv
June 13, 2026, 8:54 pm

সাটুরিয়ায় রিতা’র প্রচারণা তুঙ্গে

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ
  • Update Time : Thursday, February 5, 2026
  • 105 Time View
সাটুরিয়ায় গণসংযোগে তুঙ্গে উঠেছে আফরোজা খানম রিতা’র নির্বাচনী প্রচারণা।

জেলা জাসাসের উদ্যোগে গণসংযোগে বাড়ছে জনসমর্থন

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা’র নির্বাচনী প্রচারণা সাটুরিয়া উপজেলায় তুঙ্গে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জাসাসের নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারণা চালান। উঠান বৈঠক, পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে আফরোজা খানম রিতা’র রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরা হয়।

স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে আফরোজা খানম রিতা একজন পরীক্ষিত ও আস্থাভাজন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে নারী, তরুণ ও সংস্কৃতিকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচারণাকালে জেলা ও উপজেলা জাসাসের নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আফরোজা খানম রিতা আসন্ন নির্বাচনে বিজয়ী হবেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সাটুরিয়া উপজেলায় রিতা’র পক্ষে জনসমর্থন ও নির্বাচনী আমেজ ততই শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category