1. thpshopbd@gmail.com : admin :
সাংবাদিকদের প্রেসক্লাব বা কোনো সংগঠনে থাকার বাধ্যবাধকতা নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান - probahonewstv
July 29, 2026, 10:06 pm

সাংবাদিকদের প্রেসক্লাব বা কোনো সংগঠনে থাকার বাধ্যবাধকতা নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, January 15, 2026
  • 142 Time View
সাংবাদিকদের জন্য প্রেসক্লাব বা সংগঠনে যুক্ত থাকা বাধ্যতামূলক নয়—ফ্রি-ল্যান্স সাংবাদিকতাও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

ফ্রি-ল্যান্স সাংবাদিকতাও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য

আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের জন্য প্রেসক্লাব বা কোনো সংগঠনে সংযুক্ত থাকার কোনো বাধ্যবাধকতা নেই। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এজন্য কোনো নির্দিষ্ট মিডিয়ায় যুক্ত না থেকেও ফ্রি-ল্যান্সার হিসেবে সাংবাদিকতা করা সম্ভব এবং দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখা যায়। বুধবার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স রুমে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধতা জরুরি। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে হবে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর। প্রশিক্ষণে ‘আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কেও অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া হয়। কর্মশালায় টাঙ্গাইলের প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অধ্যাপক এম এ খালেককে অভিনন্দন

Please Share This Post in Your Social Media

More News Of This Category