1. thpshopbd@gmail.com : admin :
সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ - probahonewstv
August 4, 2026, 6:48 pm

সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, March 19, 2026
  • 245 Time View
বগুড়ায় সাংবাদিক ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ, সৌহার্দ্যের বন্ধন জোরদার

সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরাম তাদের সদস্যদের জন্য আয়োজন করেছে এক আন্তরিক ও আনন্দঘন উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, যা সংগঠনের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের একটি সুন্দর নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় বগুড়া সদরের বারপুর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাফায়াত সজল। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুর রহমান সজল।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এমন উদ্যোগ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে। তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের কলম চালিয়ে যেতে হবে এবং দেশের উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ রসুল খন্দকার, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শামিম হোসেন, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান সম্পদসহ নির্বাহী সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে আইনশৃঙ্খলার প্রকাশ্য পতন

Please Share This Post in Your Social Media

More News Of This Category