1. thpshopbd@gmail.com : admin :
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন - probahonewstv
July 29, 2026, 1:47 pm

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, April 9, 2026
  • 218 Time View
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৮ এপ্রিল ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল ২০২৬ (০৮ বৈশাখ ১৪৩৩) সোমবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২-২৩ এপ্রিল ২০২৬ (০৯-১০ বৈশাখ ১৪৩৩) বুধবার ও বৃহস্পতিবার একই সময়ে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল ২০২৬ (১৩ বৈশাখ ১৪৩৩) রবিবার। আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৮ এপ্রিল ২০২৬ (১৪-১৫ বৈশাখ ১৪৩৩) সোমবার ও মঙ্গলবার।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল ২০২৬ (১৬ বৈশাখ ১৪৩৩) বুধবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল ২০২৬ (১৭ বৈশাখ ১৪৩৩) বৃহস্পতিবার।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে ২০২৬ (২৯ বৈশাখ ১৪৩৩) মঙ্গলবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সকল কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় সম্পন্ন হবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ভিপি নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণঅধিকার পরিষদে যোগ দিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category