1. thpshopbd@gmail.com : admin :
শরিফ ওসমান হাদির জন্য ভাঙ্গুরা কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়ার আয়োজন - probahonewstv
April 27, 2026, 7:09 pm

শরিফ ওসমান হাদির জন্য ভাঙ্গুরা কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়ার আয়োজন

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Friday, December 19, 2025
  • 116 Time View
শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় ভাঙ্গুরা কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

 আত্মার মাগফেরাত কামনা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা  

পাবনার ভাঙ্গুরা উপজেলা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভাঙ্গুরা উপজেলা শাখা। শুক্রবার বাদ জুময়া ভাঙ্গুরা কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দিন। এ সময় শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে ছাত্রশিবির সভাপতি আবু হুরায়রার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলেজ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি আবু সাদিক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাঙ্গুরা উপজেলা সভাপতি আবু হুরায়রা। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে জাতীয়তাবাদী তাতী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category