1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়ায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত - probahonewstv
April 26, 2026, 8:21 am

লেমুয়ায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, January 5, 2026
  • 110 Time View
লেমুয়ায় আগামী ৬ জানুয়ারি ঐতিহাসিক বার্ষিক ইসলামী সম্মেলন। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের উপস্থিতিতে ধর্মীয় চেতনার জাগরণে মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন।

লেমুয়ায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত
৬ জানুয়ারি কাজিরদিঘী মাদরাসা প্রাঙ্গণে মহাসমাবেশ

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আজিজিয়া কাজিরদিঘী মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে আগামী ৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার এক ব্যতিক্রমধর্মী বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনকে কেন্দ্র করে লেমুয়া ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, দ্বীন ইসলাম প্রচার ও প্রসার, ঈমান-আকিদা সংরক্ষণ, কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনে উদ্বুদ্ধ করা এবং সমাজে নৈতিক অবক্ষয় রোধের লক্ষ্যে এই বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমীর হযরত আল্লামা শাহ মুহিবল্লাহ বাবুনগরী (দা.বা.), চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের সুপরিচিত মুহাদ্দিস ও মুফাসসির হযরত আল্লামা শাহ এমদাদুল্লাহ নানূপুরী (দা.বা.), চট্টগ্রাম। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিসম্পন্ন আলেম ও মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা সাইয়্যিদ ইয়াকুব আল ফারুকী আল মাদানী (দা.বা.), ভারত। সম্মেলনের সভাপতিত্ব করবেন জামেয়া ইসলামিয়া আজিজিয়া কাজিরদিঘী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইসমাইল (দা.বা.)।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে তাওহিদ, রিসালাত, আখিরাত, ইসলামী শিক্ষা, যুবসমাজের করণীয়, দ্বীনি আন্দোলনের গুরুত্ব এবং সমাজ সংস্কারমূলক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত (নাশিদ), দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের বয়ান, বিশেষ দোয়া ও মুনাজাত, পাশাপাশি মাদরাসা ও এতিমখানার সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

জামেয়া ইসলামিয়া আজিজিয়া কাজিরদিঘী মাদরাসা ও এতিমখানা দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তার, কুরআন ও হাদিস শিক্ষাদান এবং এতিম শিশুদের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই বার্ষিক ইসলামী সম্মেলন মাদরাসার দ্বীনি কার্যক্রমকে আরও বেগবান করবে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের একত্রে পাওয়া নিঃসন্দেহে বড় নেয়ামত। তারা মনে করেন, এ ধরনের দ্বীনি মহাসমাবেশ ঈমানি চেতনা জাগ্রত করতে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে। আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ মুসলমান, ওলামায়ে কেরাম, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে সম্মেলন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

See also  আলীকদমে জমি সংঘর্ষে আহত ১১

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category