1. thpshopbd@gmail.com : admin :
বিশ্ব মানবাধিকার দিবসে ফেনীতে আলোচনা সভা: মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান - probahonewstv
April 28, 2026, 2:53 am

বিশ্ব মানবাধিকার দিবসে ফেনীতে আলোচনা সভা: মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, December 11, 2025
  • 74 Time View
বিশ্ব মানবাধিকার দিবসে ফেনীতে আলোচনা সভা। মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান বক্তাদের।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত

আলোচনায় বক্তাদের মানবিক রাষ্ট্র নির্মাণে সমন্বিত কর্মকৌশল গ্রহণের আহ্বান


মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি বলেন, “মানবাধিকার শুধু নথিতে সীমাবদ্ধ নয়; এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা।” তিনি ভবিষ্যতে মানবাধিকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন মোঃ ফেরদৌস কো’রাইশী, সভাপতি, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখা। তিনি বলেন, “মানবাধিকার রক্ষার কাজ শুধু সংগঠনের নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।”

বক্তব্য রাখেন জনাব মায়ন পাটোয়ারী, সদস্য, জেলা যুবদল (আহবায়ক কমিটি)। তিনি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে তরুণ সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া অন্যান্য বক্তাদের মধ্যে শরিফুল ইসলাম রাসেল, এম জি কিবরিয়া মজুমদার, সাংবাদিক আলী হায়দার মানিক, নুরুল্লা কাউসার, লোকমান শেখ, রহমতুল্লাহ জিকু প্রমুখ উপস্থিত থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় ন্যায়বিচার, সমতা এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখা। তিনি অতিথি, কর্মকর্তা ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক, রিপোর্টার্স ইউনিটির স্টাফ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা–কর্মচারীর প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

See also  আলীকদমে বড়দিন-২০২৫ উদযাপনে সেনাবাহিনীর আর্থিক অনুদান


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category