1. thpshopbd@gmail.com : admin :
বিয়ের দাবিতে অনশন - probahonewstv
September 29, 2026, 9:54 am

বিয়ের দাবিতে অনশন

মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও 
  • Update Time : Friday, February 6, 2026
  • 137 Time View
ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে এসএসসি পরীক্ষার্থীর অনশন

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর অনশনে এলাকায় চাঞ্চল্য

মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার দেবীপুর ইউনিয়নের ডেরিকাপাড়া গ্রামে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরী। অনশনে থাকা কিশোরীর নাম হাবিবা (১৬)। তার কথিত প্রেমিক আবু নাঈম (১৬) একই গ্রামের বাসিন্দা ও একই শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, আবু নাঈম হাবিবাকে আরবি পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে চলা এই সম্পর্কের পর হাবিবা বিয়ের দাবি তুললে বিষয়টি প্রকাশ্যে আসে। হাবিবার পিতা মৃত হাপু এবং মাতা শাহিদা। সে মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাবিবার অভিযোগ, বিয়ের বিষয়ে কথা বলতে প্রেমিকের বাড়িতে গেলে তাকে মারধর করা হয়। এ ঘটনার পর থেকেই সে বিয়ের দাবিতে অনশনে বসেছে। অপরদিকে আবু নাঈমের পিতা মজনু বলে জানা গেছে। এলাকাবাসী জানান, আবু নাঈম একটি ইসলামী দলের ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিশোর-কিশোরীর এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে এবং প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category