1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে এমপি সাচিং প্রু জেরী সংবর্ধিত - probahonewstv
September 14, 2026, 6:42 am

বান্দরবানে এমপি সাচিং প্রু জেরী সংবর্ধিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 23, 2026
  • 87 Time View
বান্দরবানে এমপি সাচিং প্রু জেরী সংবর্ধিত

রাজার মাঠে নাগরিক গণসংবর্ধনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী–কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সাচ প্রু চৌধুরী, আব্দুল কুদ্দুস, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, আমির হোসেন আমু, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, নিরু তাজ বেগম ও জত্রিতা লীনা প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করা হবে। এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে রাজার মাঠে সমবেত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে প্রথমবারের মতো বান্দরবানে এসে এ সংবর্ধনায় অংশ নেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  থানচিতে আরাকান আর্মির জন্য মালামাল পাচারের সময় ৫ জন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category