1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে খেলাফত মজলিসের মনোনয়নবাতিলের দাবি অসত্য: সংবাদ সম্মেলনে অভিযোগ - probahonewstv
April 27, 2026, 1:27 pm

বাউফলে খেলাফত মজলিসের মনোনয়নবাতিলের দাবি অসত্য: সংবাদ সম্মেলনে অভিযোগ

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 3, 2026
  • 97 Time View
পটুয়াখালের বাউফলে খেলাফত মজলিসের মনোনয়ন বাতিলের গুজবের প্রতিবাদ জানালেন প্রার্থী মাওলানা আয়ুব বিন মুছা।

গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ উদ্বিগ্ন, অভিযোগ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আয়ুব বিন মুছার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে-এমন দাবি মিথ্যা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাউফল পৌর শহরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ প্রার্থী মাওলানা অধ্যাপক আয়ুব বিন মুছা। তিনি বলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন ও ‘বাউফল প্রতিদিন ডট কম’-সহ কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পেজে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে—এমন অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে।

মাওলানা আয়ুব বিন মুছা অভিযোগ করেন, এসব সংবাদ মুহূর্তের মধ্যেই উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। এর ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে তাকে একের পর এক ফোন করতে থাকেন। লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, এর ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে প্রত্যাশা প্রকাশ করেন যে, গণমাধ্যমগুলো তথ্য যাচাইয়ের পর সতর্কভাবে সংবাদ প্রচার করবে এবং বিভ্রান্তিকর বা ভিত্তিহীন সংবাদ থেকে বিরত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category