1. thpshopbd@gmail.com : admin :
বাউফলের দাসপাড়ায় পুকুরে পড়ে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু - probahonewstv
June 14, 2026, 12:41 am

বাউফলের দাসপাড়ায় পুকুরে পড়ে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, January 18, 2026
  • 111 Time View
পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে পুকুরে পড়ে দুই সন্তানের জননী মোসাঃ মরিয়ম বেগম (৩০)-এর মর্মান্তিক মৃত্যু।

পানি তুলতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে পুকুরে পড়ে মোসাঃ মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম বাড়ির পাশের পুকুর থেকে বালতিতে পানি তুলতে গেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম আগে থেকেই বাই রোগে আক্রান্ত ছিলেন। তার স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তার বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারকে ঘিরে প্রতিবেশী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গু/লি করে হ/ত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category