
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ হারালো তার এক আপসহীন ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র দেশবাসীর সঙ্গে গভীর শোক প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ। মহান এই নেত্রীর ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করছেন। দেশজুড়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।