1. thpshopbd@gmail.com : admin :
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কর্মসূচি: আলীকদমে অসচ্ছল ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান - probahonewstv
April 26, 2026, 10:21 am

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কর্মসূচি: আলীকদমে অসচ্ছল ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, November 30, 2025
  • 118 Time View
আলীকদম জোনের সামাজিক উন্নয়ন উদ্যোগ: ২,৮৮,৩৩৫ টাকা অনুদান পেল অসহায় জনগোষ্ঠী ও ধর্মীয় প্রতিষ্ঠান

আলীকদম জোন কর্তৃক অসচ্ছল, অসহায় জনগণ এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ২,৮৮,৩৩৫ টাকা অনুদান প্রদান। মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে।

প্রতিবেদক: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও অসুস্থ জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদান প্রদান করা হয়। আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এর নির্দেশনায় আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এই অনুদান কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সর্বমোট ২,৮৮,৩৩৫ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, শুধুমাত্র নিরাপত্তা নয় বরং সামাজিক উন্নয়নেও সেনাবাহিনীর এই অবদান সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মন্তব্য করেন।

পরিশেষে জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষাই নয়, বরং জনগণের বিপদে মানবিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পাহাড়ি-বাঙালি সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাসের আহ্বান জানান।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ! নির্যাতনের শিকার নাহিদা—হ/ত্যা নাকি আ/ত্ম/হ/ত্যা?

Please Share This Post in Your Social Media

More News Of This Category