
মোঃ নুরে আলম, বরিশাল জলা প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুর থানার কালিহাতা গ্রামে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামবাসী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর চূড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফরিদপুর ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বরিশাল ইয়াংস্টার ক্লাব রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথি ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।