
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া ।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
কলেজের সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের সংশ্লিষ্টরা অংশ নেন।
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্য, নিয়মিত অধ্যয়ন ও ভবিষ্যৎ জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নবীনদের মধ্যে ছিল উৎসবের আমেজ। অতিথিরা শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।