1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক। - probahonewstv
June 13, 2026, 4:50 pm

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

সাজেদুল ইসলাম রাসেল , স্টাফ রিপোর্টার, বগুড়া:
  • Update Time : Sunday, April 19, 2026
  • 58 Time View
বগুড়ায় র‌্যাবের অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

সদর উপজেলার গোয়ালগাড়ী সুলতানগঞ্জ এলাকায় গভীর রাতে অভিযান।

সাজেদুল ইসলাম রাসেল ,
স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়ার সদর উপজেলার গোয়ালগাড়ী সুলতানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব-১২ বগুড়া শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বগুড়ার একটি আভিযানিক দল গোয়ালগাড়ী সুলতানগঞ্জ (১নং ওয়ার্ড) এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— সালমা বেগম ওরফে রঞ্জনা (৪০) এবং মাজেদা খাতুন ওরফে টেপি (৫১)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।
অভিযানকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়। র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category