1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় এসআরবি-১২-এর ৭ অভিযান: ট্যা/পেন্টাডল-হে/রোইন ও বা/র্মিজ চা/কু উদ্ধার, গ্রে/প্তার ৯। - probahonewstv
November 22, 2026, 7:28 pm

বগুড়ায় এসআরবি-১২-এর ৭ অভিযান: ট্যা/পেন্টাডল-হে/রোইন ও বা/র্মিজ চা/কু উদ্ধার, গ্রে/প্তার ৯।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।
  • Update Time : Monday, November 9, 2026
  • 60 Time View
বগুড়ায় এসআরবি-১২-এর ৭ অভিযান: ট্যা/পেন্টাডল-হে/রোইন ও বা/র্মিজ চা/কু উদ্ধার, গ্রে/প্তার ৯।

বগুড়ায় এসআরবি-১২-এর ৭ অভিযান: ট্যা/পেন্টাডল-হে/রোইন ও বা/র্মিজ চা/কু উদ্ধার, গ্রে/প্তার ৯।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।

বগুড়ায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পৃথক সাতটি অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। এসব অভিযানে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন ও দুটি বার্মিজ চাকু উদ্ধারের পাশাপাশি মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) এসআরবি-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম (৬২) ও তাজউদ্দীন শেখ ওরফে উজ্জলকে (৪৮) আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে হাড্ডিপট্টি হরিজন কলোনি এলাকায় পৃথক অভিযানে ৪৩ গ্রাম হেরোইনসহ হেনা (৪৪) ও জান্নাতি খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ৩৫ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

এদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মাটিডালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম শুভকে (২৭) একটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও দুটি সিম কার্ডসহ আটক করা হয়। একই দিন ভোর ৪টা ২০ মিনিটে পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে নাহিয়ান ইসলাম সিয়ামকে (২৬) আরেকটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও একটি সিম কার্ডসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় বগুড়া সদর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ৮ নভেম্বর রাতভর অভিযান চালানো হয়। রাত ১টা ২৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে আরিফ হোসেন (৩২) এবং রাত ৩টা ২০ মিনিটে উত্তর চেলোপাড়া এলাকার নিজ বাসা থেকে করুলকে (২৪) গ্রেপ্তার করা হয়।

See also  বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার

এ ছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাখাল ওরফে আকালুকে (৩৫) একই দিন রাত ৩টা ৪০ মিনিটে শহরের সাতমাথায় অগ্রণী ব্যাংক পিএলসি-এর সামনে থেকে গ্রেপ্তার করে অভিযানিক দল।

এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক মাদকসংক্রান্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলাও দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১২-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category