1. thpshopbd@gmail.com : admin :
বকশীগঞ্জে ৫৫ বছর পর পুকুর থেকে মর্টারশেল উদ্ধার - probahonewstv
July 29, 2026, 10:20 pm

বকশীগঞ্জে ৫৫ বছর পর পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:নাজমুল হোসেন
  • Update Time : Thursday, April 23, 2026
  • 231 Time View
বকশীগঞ্জে ৫৫ বছর পর পুকুর থেকে মর্টারশেল উদ্ধার।

বকশীগঞ্জে ৫৫ বছর পর পুকুর থেকে মর্টারশেল উদ্ধার।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:নাজমুল হোসেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৫৫ বছর পর একটি পুকুর থেকে বোমা সদৃশ মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি পুকুরের পাশেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে পুকুরের এক কোণায় থাকা বস্তুটিকে লোহার টুকরো মনে করে তুলে নিতে যান। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহবশত সেটি পর্যবেক্ষণ করেন। পরে বস্তুটি একটি পুরোনো মর্টারশেল বলে ধারণা করলে তা নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়।

উল্লেখ্য, ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ রণাঙ্গণ ছিল, যেখানে মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ব্যবহারের জন্য মর্টারশেলটি সেখানে আনা হয়েছিল, যা কোনো কারণে অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পাওয়ার পর মর্টারশেলটি নিরাপত্তার স্বার্থে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

See also  পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category