1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী বাজারে দুই নাম্বার ইটের কাজ — টেকসইতা নিয়ে প্রশ্ন - probahonewstv
April 26, 2026, 1:09 am

ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী বাজারে দুই নাম্বার ইটের কাজ — টেকসইতা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, October 16, 2025
  • 467 Time View
স্থানীয় পথচারীরা জানান, প্রতিদিন শত শত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। বাজারের পাশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হলে দুই নাম্বার ইটের এই কাজ খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী বাজার অংশে দুই ও তিন নাম্বার ইট দিয়ে কাজ — টেকসইতা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ হানিফ, সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী বাজার অংশে নির্মাণকাজে নিম্নমানের দুই ও তিন নাম্বার ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে কাজের গুণগত মান ও রাস্তার টেকসইতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের ক্ষোভ : সরেজমিনে জানা যায়, ফুলগাজী-বিলোনিয়া সড়কটি বর্তমানে স্ট্যান্ডার্ড টু লেন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, 
এই গুরুত্বপূর্ণ বাজার অংশে এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের দুই ও তিন নাম্বার ইট ব্যবহার করা হচ্ছে, যা সরকারি নিয়মবিরোধী। ফুলগাজী বাজার এলাকা বন্যাপ্রবণ হওয়ায়
 এখানকার রাস্তাটি সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি। এলাকাবাসী মনে করেন, এক নম্বর ইট ব্যবহার করলে রাস্তার স্থায়িত্ব অনেক বেশি হতো এবং বর্ষা মৌসুমে ক্ষতির আশঙ্কা কম থাকত।
 দৈনন্দিন চলাচলে ঝুঁকি ও দাবি:  স্থানীয় পথচারীরা জানান, প্রতিদিন শত শত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। বাজারের পাশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হলে দুই নাম্বার ইটের
 এই কাজ খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন— “সরকারি প্রকল্পের মান বজায় রেখে যেন এখানে এক নম্বর ইট ব্যবহার করা হয় এবং কাজের মানে কোনো আপস না করা হয়।”
See also  নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category