1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ধানের শীষের পক্ষে ৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি - probahonewstv
August 3, 2026, 9:50 pm

ফেনীতে ধানের শীষের পক্ষে ৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, January 29, 2026
  • 107 Time View
ফেনী পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডে বিএনপি মনোনীত অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ,সহব্যুরো প্রধান

ফেনী পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এলাকায় বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজারে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার নাসির উদ্দীন, ফেনী পৌর যুবদল সদস্য মোহাম্মদ ইব্রাহিম মিয়াজি, জেলা ও পৌর যুবদলসহ মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী রেহানা আক্তার রানু এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রচারণায় অংশ নেন, ফলে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ প্রমাণ করছে যে ধানের শীষের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হবেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযান, ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category