1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়ীয়া–আছিম সড়কে তেলবাহী ট্যাংকলড়ি দুর্ঘটনাকবলিত, আহত ৩ - probahonewstv
September 19, 2026, 1:51 am

ফুলবাড়ীয়া–আছিম সড়কে তেলবাহী ট্যাংকলড়ি দুর্ঘটনাকবলিত, আহত ৩

মাহবুবুল আলম ,ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 181 Time View
ফুলবাড়ীয়া–আছিম সড়কে তেলবাহী ট্যাংকলড়ি দুর্ঘটনাকবলিত, আহত ৩

ফুলবাড়ীয়া–আছিম সড়কে তেলবাহী ট্যাংকলড়ি দুর্ঘটনাকবলিত, আহত ৩

মাহবুবুল আলম ,ময়মনসিংহ প্রতিনিধি

ফুলবাড়ীয়া–আছিম সড়কের কৈয়ারচালা অন্বেষণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি তেল পরিবহনকারী ট্যাংকলড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশা, অপরিচিত সড়ক ও সড়কের ভাঙা অংশের কারণে সামনে থাকা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্যাংকলড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এতে লড়িটি সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে।

দুর্ঘটনায় ট্যাংকলড়ির চালকসহ মোট তিনজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আবদুল আউয়াল মিন্টুকে বিএনপির মনোনয়ন: সোনাগাজীতে আনন্দ মিছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category