1. thpshopbd@gmail.com : admin :
পিতা-মাতাকে নির্যাতনকারী সেই কুলাঙ্গার গ্রেফতার - probahonewstv
September 18, 2026, 2:51 pm

পিতা-মাতাকে নির্যাতনকারী সেই কুলাঙ্গার গ্রেফতার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 132 Time View
পিতা-মাতার ওপর নির্যাতনের অভিযোগে সেই কুলাঙ্গার পুত্রকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ পিতা-মাতার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ
মামলার আপোষনামায় জোরপূর্বক স্বাক্ষর নিতে গিয়ে পুলিশের হাতে আটক অভিযুক্ত

শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে পিতা-মাতার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে পরবর্তীতে তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো এবং নিজ বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত একমাত্র পুত্র হাসানুর রহমান (৪৮)-কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসানুর রহমান পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মাহবুব ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পিতা মাহবুব ইসলাম বাদী হয়ে তার পুত্র হাসানুর রহমান ও পুত্রবধূর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পরও অভিযুক্ত পক্ষ চাপ সৃষ্টি করে আপোষনামায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপোষনামায় স্বাক্ষর গ্রহণের চেষ্টা করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম দ্রুত ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেফতার করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ পিতা-মাতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পিতা-মাতার সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category