1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামে অবৈধ মাটি কাটায় জরিমানা - probahonewstv
April 26, 2026, 9:12 am

পরশুরামে অবৈধ মাটি কাটায় জরিমানা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Sunday, February 8, 2026
  • 56 Time View
পরশুরামে রেললাইনের পাশে অবৈধ মাটি কাটায় জরিমানা

রেললাইনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দণ্ড

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর পরশুরাম উপজেলায় রেললাইনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে অবৈধভাবে মাটি কাটার দায়ে সুলায়মান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূরের নেতৃত্বে এ দণ্ডাদেশ দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পরশুরাম উপজেলার চিথলিয়া এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে রেললাইনের আশপাশের মাটি দুর্বল হয়ে পড়ছিল এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের একটি যৌথ দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুলায়মানকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর বলেন, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযান শেষে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ মাটি কাটার কারণে রেললাইনের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছিল। প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে এমন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category