1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ দুজন নিহত - probahonewstv
June 14, 2026, 2:53 pm

পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ দুজন নিহত

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 129 Time View
পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ দুজন নিহত

পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ দুজন নিহত

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুমকি উপজেলার রাজাখালী শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাউফল উপজেলার ঝিলনা এলাকার শিশু রবিউল (৬) এবং কলতা এলাকার ইব্রাহীম (৫৫)। আহতরা হলেন মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। আহতদের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, লিংক রোড থেকে আসা দ্রুতগতির মালামাল পরিবহনকারী ইঞ্জিনচালিত টেম্পু ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর অটোবাইকটি উল্টে গেলে শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন।

আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category