1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - probahonewstv
April 27, 2026, 12:18 pm

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 24, 2026
  • 129 Time View
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

নাহার ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের যৌথ মানবিক উদ্যোগ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ২টায় বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের সামনে নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার) ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি অনলাইন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক শিহাব উদ্দিন। এ সময় পার্বত্য বান্দরবানের বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, শীতের তীব্রতায় পাহাড়ি জনপদে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এমন সময়ে মানবিক সহায়তা শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে মানবিক সংগঠনগুলোর এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াস সমাজে সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাভারে নারী উদ্যোক্তাদের সাথে এমপির মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category