1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই - probahonewstv
July 31, 2026, 1:29 am

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 9, 2026
  • 130 Time View
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ভোর রাতে আগুনে সর্বস্ব হারাল মাওলানা কবির উদ্দিন আহমেদের পরিবার, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা মাওলানা কবির উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি ২০২৬ , বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকলেও দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে রক্ষা পান।

তবে আগুনে বসতঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। এতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মাওলানা কবির উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডে তার আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “এক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছি।”

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে একটি পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে মোবাইল কোর্টে চারটি ডাম্পার ও স্ক্যাভেটর মালিকের জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category