1. thpshopbd@gmail.com : admin :
"নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃ/ত্যু - probahonewstv
November 22, 2026, 12:39 pm

“নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃ/ত্যু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, November 14, 2026
  • 62 Time View
"নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃ/ত্যু

“নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃ/ত্যু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে
একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

See also  বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় ম র্মা ন্তি ক ঘ ট না

Please Share This Post in Your Social Media

More News Of This Category