
থানচিতে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি — এলাকায় উদ্বেগ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় এক বেল ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে থানচি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার জানান, “আমার স্বামী প্রতিদিন নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু হঠাৎ করেই তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও কোনো তথ্য পাইনি।”
এদিকে, নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
থানচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিডি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পুলিশ কাজ করছে।
পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দ্রুত উদ্ধার প্রত্যাশা করছেন