1. thpshopbd@gmail.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমোহন-তজুমদ্দিনে বিএনপির গণসংযোগ জোরদার - probahonewstv
September 24, 2026, 8:38 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমোহন-তজুমদ্দিনে বিএনপির গণসংযোগ জোরদার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 31, 2026
  • 116 Time View
উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি, শুনলেন জনদাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমোহন-তজুমদ্দিনে বিএনপির গণসংযোগ জোরদার

মোঃ শামিম,পাটুয়াখালী জেলা প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ১১৭ (ভোলা-৩) লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বিএনপির বিভিন্ন কর্মসূচির পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় চলছে। এসব উঠান বৈঠকে সাধারণ ভোটাররা নিজেদের এলাকার নানা সমস্যা ও জনদাবি তুলে ধরছেন। একই সঙ্গে বিএনপি নেতারা সমস্যা সমাধান ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৬টায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালু মৃর্ধা বাড়িতে নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং মোঃ মেহেদী হাসান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়ন নির্বাচনীয় সমন্বয়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রেজা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবির পাটোয়ারীর জ্যেষ্ঠ সন্তান মোঃ শাকিল পাটোয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর অহিদ মুরাদ জুয়েল বিশ্বাস।

বক্তারা বলেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যার কথা জনগণ সরাসরি তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন করলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে 15 জন আহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category