1. thpshopbd@gmail.com : admin :
তিন্দুতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নি/হ/ত ২; আ/হ/ত ৫ - probahonewstv
October 6, 2026, 9:17 am

তিন্দুতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নি/হ/ত ২; আ/হ/ত ৫

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 14 Time View
তিন্দুতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নি/হ/ত ২; আ/হ/ত ৫

তিন্দুতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নি/হ/ত ২; আ/হ/ত ৫

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটন এলাকা তিন্দু বাজারের ওপরের অংশে পর্যটকবাহী একটি প্রাইভেট ল্যান্ডক্রুজার দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে তিন্দু বাজারের ওপরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সাতজনের একটি পর্যটক দল প্রাইভেট ল্যান্ডক্রুজারযোগে আলীকদম হয়ে থানচির তিন্দু এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন।

পথে তিন্দু বাজারের ওপরের অংশে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম ওরফে পালিশ (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত দুজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন মতিউর রহমানের ছেলে শীষ মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), পিতা অজ্ঞাত কাদের হোসেন খলিফা কাদির (৪১) এবং পিতা অজ্ঞাত শাহজালাল হোসেন (৩৫)।

প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে চারজন খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অপর একজন চকরিয়া, কক্সবাজারের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের উদ্ধারে সহযোগিতা করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা হওয়ায় উদ্ধারকাজে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্টরাও সহযোগিতা করেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

See also  ফেনী জেলা কমিটি ঘোষণা হতেই তীব্র বিরোধ—বহিষ্কৃত নেতাকে ফেরানোয় ক্ষোভে ফুঁসছে এনসিপি

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া মালুমঘাট হাসপাতালের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় কলা ব্যবসায়ী মো. বেলাল জানান, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হলেও রাত পর্যন্ত নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বলিপাড়া ৩৮ বিজিবির উপপরিচালক মেজর মো. জাকির হোসেন বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। বিস্তারিত তথ্য ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যাবে। নিহতদের উদ্ধারে একটি টিম পাঠানো হয়েছে। তিনিও নৌকাযোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

তবে ল্যান্ডক্রুজারটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আহতদের উদ্বার করে চিকিৎসার জন্য, চকরিয়া মালুমঘাট হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category