1. thpshopbd@gmail.com : admin :
তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ। - probahonewstv
November 22, 2026, 12:46 pm

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া :
  • Update Time : Saturday, November 21, 2026
  • 30 Time View
তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ।

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া :

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া সেন্ট্রাল মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম আল আমিন এবং শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের লক্ষ্য।

তারা আরও বলেন, ছাত্রদল রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সক্রিয় ভূমিকা রাখতে চায়। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

See also  ঢাকায় সড়ক দুর্ঘটনায় আলীকদমের দুই জনের মৃত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category