1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত ম র দে হ উ দ্ধা র - probahonewstv
October 13, 2026, 1:30 pm

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত ম র দে হ উ দ্ধা র

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 67 Time View

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ায় নুননাহার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত নুননাহার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ার মৃত জয়নালের ছেলে মনারুল ইসলামের স্ত্রী। তিনি মৃত্যুকালে পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নুননাহারের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজুমদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নুননাহারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

See also  সোনাগাজীতে ৮ মামলার এজাহারভুক্ত মাদক কারবারি দুলাল গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category