1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে এতিমদের ইফতার - probahonewstv
April 27, 2026, 1:09 pm

তারাগঞ্জে এতিমদের ইফতার

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর)
  • Update Time : Thursday, February 26, 2026
  • 70 Time View
তারাগঞ্জে এতিমদের সঙ্গে এমপির ইফতার

বামনদীঘি তালীমুল কুরআন হিফয্ মাদ্রাসায় আবেগঘন বক্তব্য এমপির

 বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর)

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার বামনদীঘিতে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন। উপজেলার বামনদীঘি তালীমুল কুরআন হিফয্ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। মাদ্রাসার সেক্রেটারি আখতারুজ্জামান তুফানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ তারাগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আজহারুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, “আমি নিজেও একজন বৃদ্ধ এতিম। এতিমদের কষ্ট আমি অন্তর দিয়ে অনুভব করি। বাকি জীবন আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।” তিনি আরও বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। “রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত। সরকারি বরাদ্দের একটি টাকাও আমি ব্যক্তিগত কাজে ব্যয় করব না। সততা, জবাবদিহিতা ও ন্যায়ের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব,” — যোগ করেন তিনি। শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের পাশে আমরা আছি এবং থাকব।” ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাচিং প্রু জেরীর সাক্ষাৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category