1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে এক রাতে ৪ মিটার চুরি, গায়ে মোবাইল নম্বর! ফেরত দিতে চাওয়া হলো ৫ হাজার টাকা - probahonewstv
September 6, 2026, 3:42 am

তারাগঞ্জে এক রাতে ৪ মিটার চুরি, গায়ে মোবাইল নম্বর! ফেরত দিতে চাওয়া হলো ৫ হাজার টাকা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Sunday, September 6, 2026
  • 5 Time View
তারাগঞ্জে এক রাতে ৪ মিটার চুরি, গায়ে মোবাইল নম্বর! ফেরত দিতে চাওয়া হলো ৫ হাজার টাকা

তারাগঞ্জে এক রাতে ৪ মিটার চুরি, গায়ে মোবাইল নম্বর! ফেরত দিতে চাওয়া হলো ৫ হাজার টাকা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে এক রাতেই চারটি বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া একটি মিটারের গায়ে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ভীমপুর মেডিকেল মোড় এলাকায় সাদিকুলের ধান ভাঙা মেইলের বৈদ্যুতিক মিটার চুরি হয়। একই রাতে খোদ্দ বেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটো গাড়ির ব্যাটারি চার্জিং স্টেশনের মিটারও চুরি করা হয়।এছাড়া একই এলাকায় তারিকুল ও মইনুলের আরও দুটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে জানা গেছে। ফলে একই রাতে মোট চারটি মিটার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মাহে আলম বলেন, “একই রাতে চারটি মিটারের সঙ্গে আমার মিটারও চুরি হয়। পরে চুরি হওয়া মিটারের গায়ে লেখা(০১৯০২৬৫৯১০৭) নম্বরে ফোন করলে মিটার ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর তারাগঞ্জ থানায় একটি জিডি করেছি।”

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, একই রাতে একাধিক মিটার চুরির ঘটনা সাধারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এক রাতে ৪ মিটার চুরি—মিটারের গায়ে নম্বর লিখে ৫ হাজার টাকা দাবি! ঘটনাটি এখন স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

See also  অপহরণ নয়, প্রেমের সম্পর্কের জেরে একাধিকবার ঘর ছাড়েন কনস্টেবলের মেয়ে: পুলিশের ব্যাখ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category