1. thpshopbd@gmail.com : admin :
টিমওয়ার্কেই বদলে যাবে ফেনী ইউনিভার্সিটি” — একাডেমিক মানোন্নয়নে বড় বার্তা উপাচার্যের - probahonewstv
June 14, 2026, 9:04 am

টিমওয়ার্কেই বদলে যাবে ফেনী ইউনিভার্সিটি” — একাডেমিক মানোন্নয়নে বড় বার্তা উপাচার্যের

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 39 Time View

“টিমওয়ার্কেই বদলে যাবে ফেনী ইউনিভার্সিটি” — একাডেমিক মানোন্নয়নে বড় বার্তা উপাচার্যের

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

IQAC-এর উদ্যোগে অনুষ্ঠিত ‘Academic Progress and Prospect’ সভায় শিক্ষক-প্রশাসনের সম্মিলিত অগ্রযাত্রার আহ্বান; একাডেমিক পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত উন্নয়নে জোর
ফেনী ইউনিভার্সিটিতে একাডেমিক অগ্রগতি ও কৌশলগত উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বি-ভবনের ২০১ নম্বর কক্ষে “Academic Progress and Prospect” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন।
সভায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন উপস্থিত শিক্ষকবৃন্দকে স্বাগত জানিয়ে সভার উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার একাডেমিক পরিবেশে নিহিত। সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।” তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে হলে শক্তিশালী টিমওয়ার্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।” তিনি শিক্ষকদের পেশাগত আচরণে সৌজন্যবোধ ও মার্জিত মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
সভার শেষপর্যায়ে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রাণবন্ত অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সভাটি ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

See also  তারাগঞ্জে ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি এটিএম আজহারুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category