1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - probahonewstv
August 2, 2026, 3:22 pm

টাঙ্গাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি আঃ হালিম আতিক
  • Update Time : Monday, January 12, 2026
  • 122 Time View
টাঙ্গাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লালু গ্রেফতার। পুলিশের অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি।

টাঙ্গাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লালু গ্রেফতার। পুলিশের অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি।

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আঃ হালিম আতিক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওরফে লালু (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাল মিয়া ওরফে লালুকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে, কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। তারা আশা প্রকাশ করেন, এই গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব অনেকটাই কমবে।

See also  মাদকসহ চিরিরবন্দরের সাংবাদিক গ্রে ফ তা র, আ ট ক ২

Please Share This Post in Your Social Media

More News Of This Category