1. thpshopbd@gmail.com : admin :
জীবনের পরাজয় - probahonewstv
July 30, 2026, 9:01 am

জীবনের পরাজয়

মাহবুবুল আলম ( ব্যুরো চিফ ময়মনসিংহ বিভাগ )
  • Update Time : Thursday, November 27, 2025
  • 223 Time View
জীবনের পথে কত অহংকার, কত অপচয়— শেষে বুঝি, সব অভিনয়ের পরাজয়। মানবতা যখন বন্দী হয় পাথরের দেয়ালে, তখনই শুরু প্রকৃত পতনের গল্প। — জীবনের পরাজয় ✨

জীবনের পরাজয়


মোঃ খুরশিদ আলম দুদু

মনেতে নেই ভয়, করি শুধু অপচয়,
ভাবিনা কভূ মনে—এ ধরা সৃষ্টি কার।
করেছি মনোজয়, যাহা লয়, তাহা সয়,
অবিনশ্বর এক বিধান—মানিনা তাঁর।

ফেলিনা অশ্রুজল, হৃদয়ে বাহুবল,
শক্তির দেমাগে চলি এ পৃথ্বি পর।
জীবনের কোলাহল উল্লাসে ছলছল,
নাঁচিয়া ধরনী করে মনোহর।

অন্যায় অনাচার নিত্য যে বারবার,
করিয়া ফিরি পাপের রাজ্য গড়ি।
পাপেতে নিরাধার, জীবনে একাকার,
চলিয়া ফিরি ভ্রান্ত পথ ধরি।

হৃদয়ে কন্দন নেই, কোন স্পন্দন নেই,
পাথরে গড়া যেন মরু শ্মশান।
হৃদ্বতা বন্দন, বৈরাগী ইন্দন,
মানবতা সদা যে অপমান।

সময়ের অবেলায়, মেঘের সান্ধ্যছায়ায়,
কুয়াশার ধূম্রঘণ আধার রজনী।
নিত্য হেলায় খেলায়, রঙ্গ-তামাসায়,
সময় কেটে যায় খেলায়—মাতি রণভূমি।

মনেতে নেই ভয়, করি যে অভিনয়,
লোকদর্শনে ধার্মিক সাজি।
নিঃশেষে মহালয়—বুঝিবে কি হয়?
জীবনের পরাজয় সামনে আজি।

See also  উপাচার্যের নিয়োগকে ঘিরে ডুয়েট 'ব্লকেড কর্মসূচি '

Please Share This Post in Your Social Media

More News Of This Category