
দিলীপ কান্তি নাথ,চট্টগ্রাম
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বালুর পয়েন্ট এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক পূর্বদেশ-এর প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদ-এর চকরিয়া প্রতিনিধি জিয়াবুল হক এবং দৈনিক কালের কণ্ঠ-এর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় একজন সাংবাদিকের হাত ভেঙে যায় এবং অপর দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।