1. thpshopbd@gmail.com : admin :
চকরিয়ায় দুই ডাকাত আটক - probahonewstv
September 17, 2026, 1:41 am

চকরিয়ায় দুই ডাকাত আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 119 Time View
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতির সময় দুই ডাকাত আটক।

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের খালকাটা পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মোঃ মুতাসিম ফাইয়াজ (১৬ বীর) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মোঃ শাহজাহানের বাড়িতে ডাকাতির সময় টহলরত সেনা সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুই ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের চকরিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও চকরিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আটককৃত ডাকাতরা হলো—
১) মোঃ বোরহান উদ্দিন (২৬), পিতা: মোঃ শাহজাহান, গ্রাম: খালকাটা পাড়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।
২) মোঃ ইমন (৩০), পিতা: মোঃ হেলাল, গ্রাম: ৭নং ওয়ার্ড পূর্ব দক্ষিণ সাটডালিয়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় চাইনিজ কুড়াল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, চকরিয়ায় অপরাধ দমনে যৌথ বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদান নিয়ে নতুন সমালোচনা-মাঠের ত্যাগী নেতাদের ক্ষোভ, আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি দল**

Please Share This Post in Your Social Media

More News Of This Category