1. thpshopbd@gmail.com : admin :
গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা। - probahonewstv
November 22, 2026, 12:46 pm

গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 47 Time View
গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা।

গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সুখানপুকুর এলাকার ‘খোকা দই-মিষ্টি ঘর’-এর কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দই-মিষ্টি সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের থাকার বিছানা ও মশারি দেখা যায়। পাশাপাশি জিলাপি তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং ব্যবহারের জন্য ১৫ কেজি হাইড্রোজ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া দই-মিষ্টি উৎপাদনে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের বিষয়টিও শনাক্ত করা হয়।

এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াজউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি শিল্পকারখানায় ব্যবহৃত লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়া একই অভিযানে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

See also  সোনাগাজীর বিএনপিতে ঐক্যের সুর—ভাঙছে দীর্ঘদিনের অভিমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category