
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে চারাগাছ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমেন শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা, কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ও ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার। ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাউদা জয়নব ও তাসনিয়া জেরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।