1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল রানা - probahonewstv
September 16, 2026, 10:01 pm

গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল রানা

মোঃ বেলাল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Friday, January 23, 2026
  • 219 Time View
গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জুলাই আন্দোলনের সাহসী সংগঠকের নেতৃত্বে নতুন কমিটিকে ঘিরে আশাবাদ

মোঃ বেলাল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল রানা। তিনি জুলাই আন্দোলনের সাহসী ও প্রথম সারির অন্যতম সংগঠক হিসেবে গাইবান্ধায় সুপরিচিত। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ লিমন সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ বিপ্লবকে। কমিটি ঘোষণার পর গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাইবান্ধা জেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত এক নেতা প্রতিক্রিয়ায় বলেন, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক আন্দোলনে এই সংগঠন সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, তাদের রাজনীতি কেবল মিছিল-মিটিং বা লেজুড়বৃত্তিক নয়; বরং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, মেধাভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়াই তাদের মূল লক্ষ্য। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ছাত্র অধিকার পরিষদ অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী সদর–২ এ বিএনপির নির্বাচনী মাঠ উত্তপ্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category