1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে 15 জন আহত - probahonewstv
April 28, 2026, 1:19 am

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে 15 জন আহত

তানজিলা ইসলাম, সহ সম্পাদক
  • Update Time : Thursday, January 29, 2026
  • 52 Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়ায় কুড়িগ্রামগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ১৫ জন যাত্রী আহত। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা ড্রাইভারের ঘুমকে দায়ী করা হচ্ছে।

ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়ায় কুড়িগ্রামগামী বাস উল্টে যাত্রী আটকা, উদ্ধার অভিযান শেষে হাসপাতাল ভর্তি

তানজিলা ইসলাম, সহ সম্পাদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পনের জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) বাস উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন রাস্তার বালুর ঢিবির পাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category