1. thpshopbd@gmail.com : admin :
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল। - probahonewstv
August 29, 2026, 8:26 pm

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল।

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : Sunday, August 16, 2026
  • 35 Time View
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল।

সৈয়দ এম এ বাসার,
পানছড়ি প্রতিনিধিঃ

গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন,ওলামা দলের আহবায়ক হাঃ মোহাম্মদ সুলতান আহমদ।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম জাতির জন্য অনুপ্রেরণা। তার আদর্শ বুকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজনে: পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

See also  বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা, সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

Please Share This Post in Your Social Media

More News Of This Category