1. thpshopbd@gmail.com : admin :
খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা আটক - probahonewstv
April 26, 2026, 4:29 am

খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 131 Time View
দুই দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা আটক।

খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান


খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’-এর আওতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার ব্যক্তি হলেন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ। রবিবার (১৪ ডিসেম্বর) রাতের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান জোরদার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট চার নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

  • জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী,

  • শান্তিনগর এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমান হাবিব,

  • কুমিল্লা টিলা এলাকা থেকে পৌর যুবলীগ নেতা মো. রুবেল

  • পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা, গোপন বৈঠক এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার ভিত্তিতে গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কায় কিসলু বলেন,
“নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরামে অবৈধ মাটি কাটায় জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category