
মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ), কেরানীগঞ্জ
কেরানীগঞ্জের অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “রক্ত যোদ্ধা” শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের উদ্যোগে জানুয়ারির ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটি সমাজে দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করার পাশাপাশি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ধারাবাহিকতায় রক্ত যোদ্ধা বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে—যেমন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, অসহায় রোগীর চিকিৎসা ব্যবস্থা ও অর্থ সহায়তা প্রদান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শফিকুল ইসলাম শফিক জানান, “আমরা বিভিন্নভাবে মানুষের উপকারে কাজ করি। দেশ ও প্রবাসে বসবাসরত যারা আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যে অনুদান দিয়েছেন তা সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সেচ্ছাসেবক টিম নিরলসভাবে কাজ করছে। আপনাদের সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পর আগামী রমজানকে কেন্দ্র করে অসহায়দের মাঝে ইফতারি বিতরণ এবং ঈদ উপহার প্রদান কার্যক্রম চালু করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।